ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ

    এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা সুলতানার উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সহযোগিতায় শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় পুকুরটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে।

    অভিযানের মূল লক্ষ্য দীর্ঘদিন ধরে পুকুরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ এবং এর আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন করা। কর্মসূচিতে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা অংশ নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা তৈরিতে কাজ করবেন।

    সংশ্লিষ্টদের মতে, জলাশয় ও এর আশপাশ পরিষ্কার রাখা জনস্বাস্থ্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। উপজেলা পরিষদের পুকুরটি পরিষ্কারের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

    আয়োজকদের লক্ষ্য, একটি পুকুর পরিষ্কারের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ না রেখে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেওয়া। একই সঙ্গে সরকারি স্থাপনা, জলাশয় ও আশপাশের পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

    তবে এক দিনের অভিযানেই যেন পরিচ্ছন্নতার দায়িত্ব শেষ না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পুকুরটির সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখতে নিয়মিত রক্ষণাবেক্ষণ, ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং জনসচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    সম্মিলিত প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে দীর্ঘদিনের অবহেলায় থাকা পুকুরটি তার হারানো সৌন্দর্য ফিরে পাবে—এমন প্রত্যাশা আয়োজকদের।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা জানান, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুরটি পরিষ্কারের মাধ্যমে এর উন্নয়নের কাজ শুরু হয়েছে। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুকুরটির সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। এ জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন করে পুকুরটিকে দৃষ্টিনন্দন করে তুলতে বিভিন্ন প্রকল্প গ্রহণের উদ্যোগ রয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ