ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা

    বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে অভিমান করে তপু হাওলাদার (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামে নিজ বাড়ির পাশের বাগানে একটি আমগাছের ডালে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তপু ওই গ্রামের মোতালেফ হাওলাদারের ছেলে।

    পারিবারিক সূত্রে জানা যায়, কিছুদিন আগে একই গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে উর্মির সঙ্গে তপুর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে উর্মি বাবার বাড়িতে চলে যান। পাঁচ দিন আগে সেখানে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

    নবজাতককে দেখতে এবং স্ত্রীকে ফিরিয়ে আনতে সম্প্রতি শ্বশুরবাড়িতে যান তপু। সেখানে আবারও স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এরপর অভিমান নিয়ে বাড়ি ফিরে বৃহস্পতিবার দুপুরে তিনি আত্মহত্যা করেন বলে পরিবারের সূত্রে জানা গেছে।

    বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ