ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি 

    কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর কাশিপুরে একটি গ্যাসের গোডাউনে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। ‍এসময় গোডাউনের তালা কেটে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের গ্যাসের সিলিন্ডার ও ব্যাটারি চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চোরচক্র। 

    গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে নগরের কাশিপুর সুরভী পাম্প সংলগ্ন আবদুল্লাহ সড়ক এলাকায় ‍এ ঘটনা ঘটে। 

    এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী নিজাম রহমান সরদার এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। নিজাম সরদার ঐ এলাকার শাজাহান সরদারের ছেলে।

    লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাত আনুমানিক ২টার দিকে ৫-৬ জনের একটি অজ্ঞাতনামা চোরচক্র কাশিপুর সুরভী পাম্প সংলগ্ন আবদুল্লাহ সড়ক এলাকায় নিজাম সরদারের গ্যাসের গোডাউনের তালা কাটে। পরে তারা গোডাউনে থাকা ৮২ পিস ভরা গ্যাসের সিলিন্ডার, ৩২পিস খালি সিলিন্ডার এবং অটোরিকশার ৭ পিস মূল্যবান ব্যাটারিসহ আনুমানিক সাড়ে চার লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

    ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী নিজাম সরদার জানান, রাতের আঁধারে সংঘবদ্ধ চক্রটি পরিকল্পিতভাবে এই চুরি সংঘটিত করেছে। সকালে গোডাউনের তালা কাটা দেখে বিষয়টি টের পেয়ে তিনি দ্রুত স্থানীয় থানা পুলিশকে বিষয়টি জানান।

    এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সত্যতা যাচাই এবং জড়িতদের সনাক্ত করে লুন্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ