লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড

কলাপাড়ার কুয়াকাটায় লাইসেন্স বিহীন খাবার হোটেল পরিচালনার অপরাধে ‘নিউ কুয়াকাটা হোটেল ও রেস্তরার’ মালিক মো. জাহাঙ্গীর (৫০) কে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত দশটার দিকে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই দন্ড কার্যকর করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক।
তিনি জানান, বাংলাদেশ হোটেল ও রেস্তরা আইন ২০১৪'র ১৯ ধারায় লাইসেন্স বিহীন হোটেল পরিচালনা করার অপরাধে এই অর্থদন্ড দেওয়া হয়েছে। এসময় হোটেলটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এইচকেআর