ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বিদ্যুৎস্পৃষ্টে বরফকল শ্রমিকের মৃত্যু

    বিদ্যুৎস্পৃষ্টে বরফকল শ্রমিকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ মে) রাত ৯টায় উপজেলার সামরাজ স্লুইস গেটের মাদুর বরফকলে এ ঘটনা ঘটে। রবিউল দৌলতখান উপজেলার চরপাতা ৭ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির শেখ ফরিদ চকিদারের ছেলে।

     তিনি ওই বরফকলে শ্রমিক হিসেবে কাজ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যুৎ সংযোগের ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হন রবিউল। 

    সহকর্মীরা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চরফ্যাশন থানার এসআই ছিদ্দিক জানান, নিহত ব্যক্তির ডান হাতের আঙুলে ক্ষত চিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ