ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • চরফ্যাশনে বজ্রপাতে নিহতের কবর খুড়ে কঙ্কাল চুরি

    চরফ্যাশনে বজ্রপাতে নিহতের কবর খুড়ে কঙ্কাল চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার চরফ্যাশনে বজ্রপাতে নিহতের চার বছর পর কবর খুড়ে শিবলু প্যাদা নামের এক যুবকের কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

    বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার নজরুল নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ যুবকের বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির দরজার জামে মসজিদের কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে গেছে বলে যুবকের পরিবার সূত্রে জানাগেছে।

    যুবকের পিতা সিরাজ প্যাদা জানান, চার বছর আগে তার ছেলে শিবলু (১৮) নদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার সময় বাড়ী সংলগ্ন বেড়িবাঁধের ওপর বজ্রপাতে নিহত হন। নিহত শিবলুকে তার বাড়ি সংলগ্ন আবু মাস্টার বাড়ির দরজার জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার গভীর রাতে ওই কবরস্থান থেকে দুর্বৃত্তরা কঙ্কালটি চুরি করে নিয়ে যায়। গতকাল শুক্রবার কবরস্থানে পাশে বসবাসরত বাসিন্দারা শিবলুর কবরটি খোড়া দেখে তাদেরকে জানান। খবর পেয়ে পরিবারের সদস্যরা এসে কঙ্কাল শুন্য খোড়া কবরটি দেখতে পান। তিনি বিষয়টি দক্ষিণ আইচা থানা পুলিশকে অবগত করেছেন।

    দক্ষিণ আইচা থানার ওসি মো. হারুন অর রশিদ জানান, বিষয়টি ওই পরিবারের তরফ থেকে মুঠোফোনে জানানো হয়েছে। তবে এঘটনায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ