ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দৌলতখানে অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 

    দৌলতখানে অগ্নিকাণ্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার দৌলতখানে অগ্নিকান্ডে দুইটি  দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার  (৬ আগস্ট ) দুপুর  ২টার দিকে উপজেলার সৈয়দপুর  ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আদর্শ বাজার এলাকায় এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, মুদি ব্যবসায়ী মোঃ সেলিম বাগা,মোঃ খোকন তালুকদার। 

    ক্ষতিগ্রস্ত  ব্যবসায়ীদের দাবি এতে প্রায় ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুদি ব্যবসায়ী সেলিমের দোকানের  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই সেলিমের দোকানসহ দুটি  দোকান  সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়।  

    দৌলতখান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার গোলাম মোস্তফা  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ওই এলাকায় গেলে রাস্তা বেহাল অবস্থার কারণে আগুন নিয়ন্ত্রণের পিকআপ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ।  কিন্তু এর আগেই আগুনে ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ