ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • দৌলতখানে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

    দৌলতখানে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (৮ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহুয়া আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিদ্দিক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু। 

    বক্তারা বলেন, ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব দেশ সেবায় মনোনিবেশ করতে নানাভাবে বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছিলেন।’ বঙ্গমাতার জন্মবার্ষিকী অনুষ্ঠানে ৭ জন অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। পরে অন্য এক অনুষ্ঠানে ৪৫ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ