ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুখোড় ১৩' শিরোনামে বরিশালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গার্ডিয়ান লাইফ ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ৩টায় নগরীর সদর রোড গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বরিশাল রিজিওনাল অফিসে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

    অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফ বরিশাল রিজিওনের এভিপি ও রিজিওন প্রধান মো. নাছির উদ্দিন পারভেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আশিক ই ইলাহী।

    অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বরিশাল কিন্ডারগার্টেন ফোরামের সাধারণ সম্পাদক আবদুস সোবাহান বাচ্চু। এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশেষ অতিথি বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম।

    সভায় বক্তারা বলেন, গ্রাহকদের মানসম্মত বিমা সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত গার্ডিয়ান লাইফ প্রতিষ্ঠার ১৩ বছর সফলতার সাথে পেরিয়েছে। ভবিষ্যতেও তারা এ সফলতা গ্রাহকসেবার মাধ্যমে ধরে রাখবে বলে আশা করেন।

    এসময় বক্তারা বিমা সেক্টরের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা এবং গার্ডিয়ান লাইফের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। যা বিমা সেক্টরের অধিকতর সম্ভাবনার দার উন্মোচিত করবে।

    অনুষ্ঠানে সমাজসেবক মামুন অর রশিদসহ কোম্পানির বরিশাল রিজিওন'র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ