ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার

বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনকালে কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজা উদ্‌যাপনের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তাঁরা।

এ সময় বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উৎসব। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সবাই যেন আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে মিলেমিশে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পূজারিরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, সে জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ