ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য

    ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য
    ঢাবি সিনেট নির্বাচন উপলক্ষে বরিশালে নিবন্ধিত স্নাতকদের সভা। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আসন্ন সিনেট নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

    বুধবার রাতে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে আয়োজিত এ সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদকে চেয়ারম্যান করে ১০ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

    সভা সূত্রে জানা গেছে, আসন্ন সিনেট নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পক্ষে বরিশাল বিভাগের নিবন্ধিত স্নাতকদের সংগঠিত করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এ সময় নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলকে বিজয়ী করতে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।

    বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী জাবের আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু তাহের মোহাম্মদ রাশেদুল ইসলাম এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বরিশাল কার্যালয়ের পরিচালক মো. আব্বাস উদ্দীন।

    সভায় বরিশাল বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক নিবন্ধিত স্নাতকসহ অন্য স্নাতকেরা উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ঢাবির সিনেট নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ