ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • অপহরণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি

    অপহরণের অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে জিডি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গান বিকৃতি, অর্থ আত্মসাৎ, নারী কেলেঙ্কারির ঘটনায় এরই মধ্যে আইনের মুখোমুখি হয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত-সমালোচিত হিরো আলম। তবে এবার অভিযোগ এলো অপহরণের। গতকাল শুক্রবার অপহরণের অভিযোগে গাজীপুরের শ্রীপুর থানায় হিরো আলমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুবেল মুন্সী নামের এক যুবক। যার কপি আমাদের সময়ের কাছে এসেছে।

    জিডিতে রুবেল মুন্সী হিরো আলম ছাড়াও মো. লিমন ও মো. শুভ নামের দুজনের নাম উল্লেখ করেন। তিনি জিডিতে উল্লেখ করেন, হিরো আলমের অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা বেতনে চাকরি করতেন তিনি। এ বেতন তিনি না তুলে হিরো আলমের কাছে জমা রাখতেন। সাত মাসের বেতন মোট ৭০ হাজার টাকা জমা হয়। বেতন চাইতে গেলে- দিই, দিচ্ছি বলে সময়ক্ষেপণ করেন হিরো আলম।

    জিডিতে রুবেল আরও উল্লেখ করেন, গত বৃহস্পতিবার হিরো আলম তার বর্তমান কর্মস্থল ইয়ন ফুডের সামনে এসে তাকে জোর করে প্রাইভেটকারে তোলেন। এ সময় হিরো আলম ও তার সঙ্গীরা তার কাছ থেকে ল্যাপটপ ছিনিয়ে নেন এবং জিমেইল ও ফেসবুক আইডি হ্যাক করে নিয়ে রাত ৩টার দিকে ছেড়ে দেন। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিলে তার জানমালের ক্ষতি করবেন বলেও হুমকি দেন হিরো আলম।

    বিতর্ক ও ঝামেলা পিছু ছাড়ছে না হিরো আলমের। সম্প্রতি তাকে ডেকে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যদিও হিরো আলম দাবি করেছেন ডিবি তাকে তুলে নিয়ে গিয়েছিল। ডিবি তার কাছ থেকে রবীন্দ্র সংগীত ও নজরুল গীতি গাইবেন না মর্মে মুচলেকাও নেয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ