ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • মাকে সাথে নিয়ে ‘হাওয়া’ দেখলেন ‌'সাদা সাদা কালা কালা' গানের স্রষ্টা

    মাকে সাথে নিয়ে ‘হাওয়া’ দেখলেন ‌'সাদা সাদা কালা কালা' গানের স্রষ্টা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘হাওয়া’ সিনেমার ‌'সাদা সাদা কালা কালা' গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই লাইমলাইটে আসেন গানটির স্রষ্টা হাশিম মাহমুদ। তাকে নিয়ে গণমাধ্যমগুলো প্রকাশ করে একের পর এক প্রতিবেদন। গানটি জনপ্রিয়তার সূত্র ধরে হাওয়া ছবিটিও দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসে। হলে হলে ছবিটি দেখতে হুমড়ি খেয়ে পড়েন দর্শক।

    এবার সেই হাওয়া সিনেমা হলে এসে দেখলেন জরাজীর্ণ শরীরে রোগ শোকের ভারে নুয়ে পড়া হাশিম মাহমুদ।  শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে হাওয়া সিনেমাটি তার মা, ভাই-স্বজনসহ ৫০ জনকে নিয়ে দেখেছেন তিনি।

    ‘হাওয়া’ দেখার পর হাশিম মাহমুদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘ছবিটি দেখে ভালো লেগেছে। এই ছবিতে আমার সাদাসাদা কালাকালা গানটি ব্যবহার করা হয়েছে। গানটি দেশের মানুষ পছন্দ করেছে এটা তো অনেক বড় পাওয়া।'

    হাশিম মাহমুদের সঙ্গে পরিচালক মেজবাউর রহমান সুমন, ছবিটির অভিনেতা চঞ্চল চৌধুরী ও তুষিরাও দেখেন 'হাওয়া'।  চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি চারুকলার ছাত্র।  সেখানে পড়ার সময় আমিও হাশিম ভাইকে পেয়েছি। উনাকে চিনি ২৫ থেকে ৩০ বছর ধরে। উনার গান এখন সারা দেশের মানুষ শুনছে, এর চেয়ে বড় বিষয় আর কী হতে পারে।’

    জানা গেছে , ছবিটি দেখার পর নারায়ণগঞ্জ ফেরার পথে চারুকলা গিয়েছিলেন হাশিম মাহমুদ। চিরচেনা চারুকলায় দীর্ঘক্ষণ চুপ হয়ে দাঁড়িয়েছিলেন ‘সাদাসাদা কালাকালা' এর এই স্রষ্টা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ