ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • কাজলের রূপ রহস্য

    কাজলের রূপ রহস্য
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ৪৮ বছর পার করে ফেলেছেন বলিউডের লাস্যময়ী অভিনেত্রী কাজল। এখনো তিনি পুরোদমে কাজ করে চলেছেন। সম্প্রতি তার অভিনীত ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ ছবিটি তিন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার পেয়েছে। বড় পর্দায় কাজের পাশাপাশি ওটিটিতেও সরব তিনি। বলিউডের দক্ষ অভিনেত্রীদের একজন কাজল। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও তিনি কম যান না। ৫০ ছুঁইছুঁই করলেও বয়সটাকে তিনি যেন ৩০ এর মধ্যে আটক ফেলেছেন। এর জন্য বেশ কিছু নিয়ম কঠোরভাবে মেনে চলেন তিনি।

    কাজ দুই সন্তানের মা। অভিনয় ও সংসার সামলে নিজের যত্ন নিতে ভোলেন না তিনি। যত ঝামেলাই থাকুক কাজল নিয়ম করে আট ঘণ্টা ঘুমান। হাসিখুশি থাকেন সবসময়। প্রতিদিন ৬০ থেকে ৯০ মিনিট শরীর চর্চা করেন। অনেকেই ভুলে যান কিন্তু কাজল কখনই সানস্ক্রিনের কথা ভুলেন না। বাইরে বের হলে সানস্ক্রিন ব্যবহার করেন। 

    চলচ্চিত্রের চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে তারকাদের সবসময় মেকআপের ওপর থাকতে হয়। কিন্তু বাড়িতে এসেই তা তুলে ফেলেন কাজল। কখনই মেকআপ নিয়ে ঘুমাতে যান না। ত্বক ও শরীরের সুস্থতায় পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন। নিয়মিত ত্বকের ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চরাইজিং করতেও ভোলেন না। 
    সূত্র: টাইমস অব ইন্ডিয়া


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ