ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • বিয়ের বন্ধনে নির্মাতা মানিক

    বিয়ের বন্ধনে নির্মাতা মানিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে বিয়ের বন্ধনে জড়ালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। পাত্রী জহুরা আক্তার যুথী। 

    শুক্রবার (৫ আগস্ট) দুপুরে পারিবারিক আয়োজনে রাজধানীর একটি স্থানে তাদের বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মানিক। 

    বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রযোজক, পরিচালক, সাংবাদিক ও শিল্পীরা উপস্থিত হন। 

    মানিক বলেন, ‌‘দুই পরিবারের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

    রুচিশীল সিনেমা নির্মাণে ঢালিউডে আলাদা সুনাম রয়েছে মোস্তাফিজুর রহমান মানিকের। ২০০৫ সালে শাবনূরকে নিয়ে ‘দুই নয়নের আলো’ সিনেমা নির্মাণের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তখন থেকেই এই নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়ান নির্মাতা। যদিও সেটির কোনও ভিত্তি মেলেনি কখনও। 

    ২০১৮ সালে মানিক ‘জান্নাত’ সিনেমা নির্মাণ করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

    বর্তমানে মানিক পরিচালিত মুক্তির অপেক্ষায় আছে ‘আশীর্বাদ’, ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ও ‘যাও পাখি বলো তারে’। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ