ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ২৮ আগস্ট কি মা হচ্ছেন পরীমণি !

    ২৮ আগস্ট কি মা হচ্ছেন পরীমণি !
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘরে নতুন অতিথির আগমনের অপেক্ষায় রয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শরিফুল রাজ ও পরীমণি। অনাগত সন্তানের জন্য কেনাকাটাও করছেন তারা। সব মিলিয়ে তাদের বাড়িতেও চলছে উৎসবমুখর পরিবেশ।

    তাহলে কবে প্রথম সন্তানের জন্মের সুখবর দেবেন পরীমণি? এবার ভক্তদের আর অপেক্ষায় না রেখে জানিয়েছেন মা হওয়ার সম্ভাব্য দিন-তারিখ।

    গত মঙ্গলবার স্বামী শরিফুল রাজকে সঙ্গে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন পরীমণি। চিকিৎসক জানিয়েছেন, পরী ও গর্ভের সন্তান সুস্থ আছে। সঙ্গে জানিয়েছেন বহুল প্রতীক্ষিত সেই দিন-তারিখও।  

    পরীমণি বলেন, ‘চিকিৎসকরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য ডেট দিয়েছেন ২৮ আগস্ট। নতুন অতিথিকে বরণ করতে শাশুড়ি মা, খালাসহ অনেকেই আমার বাসায়। এর মধ্যে রাজের দুটি সিনেমা (‘পরাণ’ ও ‘হাওয়া’) মুক্তি পেয়েছে। সিনেমা নিয়ে প্রচারণার ব্যস্ততার মধ্যেও আমাকে সময় দিচ্ছে। সবাই আমাকে নিয়ে ব্যস্ত। খুবই সুন্দর সময় পার করছি। ’

    ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। আর মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেন তারা। এ ঘটনা ঘটে ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের ১০ জানুয়ারি হঠাৎ জানিয়েছেন পরীমণি। একইসঙ্গে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন এই চিত্রতারকা।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ