ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • ‘রাশিয়ার ২০০ সেনাকে আটক করেছে ইউক্রেন’

    ‘রাশিয়ার ২০০ সেনাকে আটক করেছে ইউক্রেন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আধুনিক সামরিক অস্ত্রে সুসজ্জিত ২০০ রুশ সেনাকে আটক করেছে ইউক্রেনের সেনাবাহিনী। শনিবার ওয়াশিংটনে এমন দাবিই করেছেন ইউক্রেনের মেজর জেনারেল বরিস ক্রিমিনেৎস্কি।

    ওয়াশিংটনে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা ২০০ রুশ সেনাকে আটক করেছি। যাদের অনেকের বয়স আবার ১৯ বছর। তারা সবাইকে ভালোভাবে সামরিক প্রশিক্ষণও দেওয়া হয়নি। আমরা জেনেভা কনভেশন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাদের সাথে ভালো আচরণ করছি।’

    এমনকি আটক সেনাদের তার পরিবারের সাথে কথা বলতে দেয়া হচ্ছে বলেও দাবি করেছেন ক্রিমিনেৎস্কি। 
    যুক্তরাষ্ট্রে ইউক্রেন দূতাবাসের প্রতিরক্ষা কর্মকর্তা হিসেবে কাজ করছেন এই মেজর। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাথে নিবিড়ভাবে কাজ করার কথাও জানিয়েছেন ক্রিমিনেৎস্কি। তার দাবি, রাশিয়াকে প্রতিহত করতে ইউক্রেনের আরও সামরিক সহায়তা চাই।

    তিনি বলেন, ‘এখন খুব সংকটজনক অবস্থা চলছে। আমাদের আরও সক্ষমতা অর্জন করা চাই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের কাছে থেকে এ পর্যন্ত যে সহায়তা আমরা পেয়েছি, তার সঠিক ব্যবহার আমরা করেছি।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ