ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • ক্ষুব্ধ রাশিয়ার সৈন্যরা, ইউক্রেনে জ্বালানি খাবারের অভাব: বিবিসি

     ক্ষুব্ধ রাশিয়ার সৈন্যরা, ইউক্রেনে জ্বালানি খাবারের অভাব: বিবিসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ইউক্রেনে যে পরিকল্পনা নিয়ে রাশিয়া এসেছিল সে মোতাবেক তারা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি। আর এ  কারণে সেনা কমান্ডাররা ক্ষুদ্ধ হচ্ছেন। এমনটি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা। কমান্ডাররা ক্ষুদ্ধ হওয়ার পাশাপাশি হতাশায়ও পড়ছেন। কারণ ধীরে ধীরে তাদের জ্বালানি ও খাবার ফুরিয়ে আসছে।

    গণমাধ্যম রয়টার্সকে যুক্তরাষ্ট্রের ওই সামরিক কর্মকর্তা বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে মস্কো তাদের সেনাদের জ্বালানি দিয়ে পাঠায়নি। আর এ কারণে কমান্ডারদের তাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হচ্ছে।

    শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেই ভিডিওতে দেখা যায় জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রাশিয়ার সৈন্যরা একটি ট্যাংক নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। ঐ সময় গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ইউক্রেনের একজন সাধারণ নাগরিক।  

    গাড়ির ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন তিনি রুশ সেনাদের সঙ্গে কথা বলেন। তাদের জিজ্ঞেস করেন এখানে ট্যাংক নিয়ে দাঁড়িয়ে আছে কেন? জবাবে সৈন্যরা জানায় জ্বালানি আসার অপেক্ষায় আছে তারা। 

    সূত্র: বিবিসি


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ