ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • সামরিক বিমানঘাঁটিতে রুশ সেনাদের প্রতিহতের দাবি ইউক্রেনের

    সামরিক বিমানঘাঁটিতে রুশ সেনাদের প্রতিহতের দাবি ইউক্রেনের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানী কিয়েভের দক্ষিণাঞ্চলীয় ভাসিলকিভ নগরীর একটি সামরিক বিমানঘাঁটিতে রুশ সেনাদের প্রতিহত করার দাবি করেছে ইউক্রেন। ভাসিলকিভ নগরীর মেয়র নাতালিয়া বালানসিনোভিচ এই দাবি করেছেন।

    মেয়র নাতালিয়া বালানসিনোভিচ বলেন, “শুক্রবার রাতে ওই বিমানঘাঁটিতে নামে রুশ বিমান বাহিনীর একটি দল। তারা সেখানে হামলা চালিয়ে বিমানঘাঁটির নিয়ন্ত্রণ নিতে চায়। তবে প্রচণ্ড লড়াই শেষে রুশ সেনাদের প্রতিহত করতে সক্ষম হয় ইউক্রেনীয় সেনারা।”
    তবে বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন মেয়র নাতালিয়া।

    সেখানে বহু হতাহত হয়েছে বলেও দাবি করেছেন নাতালিয়া। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি তিনি।

    উল্লেখ, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

    এরই মধ্যে রাজধানী শহর কিয়েভে পৌঁছে গেছে রুশ বাহিনী। সেখানে তুমুল লড়াই হচ্ছে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ