ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা কুয়াকাটায় মাদক সেবনের অপরাধে দুই চালকে কারাদণ্ড দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড
  • ভোলায় মাথা বিচ্ছিন্ন করে দুই ভাইকে হত্যাকারী গ্রেপ্তার

     ভোলায় মাথা বিচ্ছিন্ন করে দুই ভাইকে হত্যাকারী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জমি বেচা-কেনার টাকা লেনদেনের জের ধরে ভোলার চরফ্যাশন উপজেলায় মাথা বিচ্ছিন্ন করে দুই ভাইকে পুড়িয়ে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত ভাড়াটে খুনি ট্রাক চালক শরীফুল ইসলাম শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রাম কাপ্তানবাজার রাস্তার মাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

    ভাড়াটে ওই খুনিকে গ্রেফতারের পরে মঙ্গলবার দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

    ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানায়, গত ৮ এপ্রিল চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সুন্দরী খাল এলাকার জনৈক জামাল ভুইয়ার পরিত্যক্ত সুপারি বাগান থেকে দুলাল শীল ও তপন শীল নামের দুই ভাইয়ের মস্তক বিহীন আগুনে পোড়া লাশ উদ্ধার করা হয়। এর ১৪ দিন পর পুলিশ হত্যার সাথে জড়িত বিল্লাল, কাশেম ও আবু মাঝির স্বীকাররোক্তিতে একই এলাকার মহিউদ্দিনের বাড়ির সেফটিক টেংকি থেকে পুলিশ দুই ভায়ের বিচ্ছিন্ন মাথা উদ্ধার করে। পাশাপাশি ডিএনএ পরীক্ষা করে দুই ভাইয়ের পরিচয় নিশ্চিত হয়। এ হত্যাকান্ডের ঘটনায় গ্ৰেফতার বিল্লাল হোসেন, তার ভাই কাসেম ও ভগ্নিপতি আবু মাঝির স্বীকারউক্তি অনুযায়ী ভাড়াটে খুনকে চট্রোগ্রাম থেকে সোমবার রাতে গ্রেফতার করা হয়।

    পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভাড়াটে খুনি জোড়া খুনের দায় স্বীকার করেছে। জমি বিক্রির টকা লেনদেন নিয়ে হত্যাকারীরা এ ঘটনা ঘটায় বলে জানান তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ