উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে এক মৌসুমী ইলিশ শিকারিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার ও উজিরপুর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. রুবেল (২৯)। তিনি বাবুগঞ্জ উপজেলার উত্তর বাহেরচর এলাকার আব্দুর রবের ছেলে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইলিশের ভবিষ্যৎ উৎপাদন ও মৎস্যসম্পদ রক্ষায় সরকারি নির্দেশনা প্রতিপালনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।
এইচকেআর