ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু

    ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলায় বন্ধি কাজল রেখা (৩৫) নামে এক নারী হজতির মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারের অভ্যন্তরীণে অসুস্থ হয়ে পড়ে কাজল রেখা। 

    তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে রাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যু কাজল রেখা নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী। 

    ঝালকাঠির জেল সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরের দিন আদালতে তাকে হাজির করা হলে বিচারক জেল হাজতে পাঠান। সেই থেকে কাজল রেখা ঝালকাঠি কারাগারে বন্দি ছিল। 

    সোমবার রাতে সে বুকে ব্যাথা বলে অসুস্থ হয়ে পড়ে। প্রথমে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিলে রাতেই তাঁর মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে তাঁর মৃত দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ