ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি

    দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রেঞ্জ ডিআইজি মো.জুলফিকার আলী হায়দার বলেছেন, দেশ প্রেমেরযায়গা থেকে,দেশকে ভালোবাসার যায়গা থেকে মুসলীম, হিন্দু সম্প্রদায়ের আবহমান সাম্প্রদায়ীক সম্প্রীতির বন্ধনকে আমরা অটুট রাখতে কাজ করে যাচ্ছি। 

    মঙ্গলবার রাতে ভাণ্ডারিয়া উপজেলা কেন্দ্রীয় মদন মোহন জিউ মন্দির এবং ১ নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের মেদিরাবাদ তারাবুনিয়া গ্রামের স্বর্গীয় শ্রীনাথ মৃধা সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, আর কয়েকদিন পর ধর্মীয় ভাবতাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের বছরের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। পূজাকে ঘিরে ইতো মধ্যেই প্রতিমা তৈরি, সাসজ্জাসহ আনুষাঙ্গিক কাজ প্রায়ই সমাপ্ত হয়েছে।

    আপনাদের প্রস্তুতির আগেই আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তরিৎ গতিতে কাজ করে যাচ্ছি। 

    তিনি আরো বলেন, কিছু দুস্কৃতিকারী, পকেটমারদের কারনে সারা দেশে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে যা কাম্য নয়। পূজা শেষ হওয়া পর্যন্ত আপনাদের নিজস্ব স্বেচ্ছাসেবকসহ আয়োজক বৃন্দরা একটু সতর্ক থাকলে কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটার সুযোগ থাকবেনা। তাই সকলের ঐক্যবব্ধ প্রচেষ্টায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এ উৎসব সম্পন্ন করার জন্য চেষ্টা করব। এসময় মদন মোহন মন্দিরে মৃৎশিল্পী সমীর কুমার সরকার এবং শিশু শিল্পী সিধু সরকারের নিখূঁত কাজের প্রশংসা করেন ডিআইজি। 

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর পুলিশ সুপার মো. তালেবুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (পিরোজপুর সদর সার্কেল) নাসরিন জাহান, ভাণ্ডারিয়া থানার অফিসাস ইনচার্জ দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, মদন মোহন মন্দির কমিটির সভাপতি সঞ্জয় দেবনাথ, সাধারণ সম্পাদক তপন চন্দ্র দাস, তারাবুনিয়া মন্দির কমিটির সভাপতি রমনী মৃধা, সাধারণ সম্পাদক ইন্দ্রজীত হালদার প্রমুখ।                             
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ