ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা
  • আজ থেকে যেসব ফোনে চলবে না গুগলের অ্যাপ

    আজ থেকে যেসব ফোনে চলবে না গুগলের অ্যাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ থেকে অনেক পুরোনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগলের বেশ কিছু জনপ্রিয় অ্যাপ কাজ করবে না। এর মধ্যে রয়েছে, ম্যাপস, জিমেইল ও ইউটিউবসহ বেশ কিছু ফিচার। স্মার্টফোন ব্যবহারকারীরা চাইলে এসব অ্যাপে লগইন করতে পারবেন না। 

    এক বিবৃতিতে গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপদ রাখার চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যান্ড্রয়েড ২.৩.৭ বা পূর্ববর্তী সংস্করণের ডিভাইসে ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর থেকে সাইন-ইন করতে দেওয়া হবে না। আপনি যদি ২৭ সেপ্টেম্বরের পর আপনার ডিভাইসে সাইন-ইন করতে চান, তবে জিমেইল, ইউটিউব ও ম্যাপসের মতো গুগলের পণ্য ব্যবহারের সময় ইউজারনেম কিংবা পাসওয়ার্ড ভুল দেখাতে পারে।

    সেসব স্মার্টফোনে এ গুগলের এ সেবা কাজ করবে না, সেগুলো হলো-সনি এক্সপেরিয়া অ্যাডভান্স, লেনোভো কে৮০০, সনি এক্সপেরিয়া গো, ভোডাফোন স্মার্ট টু, স্যামসাং গ্যালাক্সি এস২, সনি এক্সপেরিয়া পি, এলজি স্পেকট্রাম এবং সনি এক্সপেরিয়া এস। এছাড়া এলজি প্রাডা ৩.০, এইচটিসি ভেলোসিটি, এইচটিসি ইভো ফোরজি, মটোরোলা ফায়ার এবং মটোরোলা এক্সটি৫৩২ স্মার্টফোনেও এ সমস্যা দেখা দেবে।

    স্মার্টফোনের এ সমস্যা এড়াতে অন্তত অ্যান্ড্রয়েড ৩.০ সংস্করণে হালনাগাদের পরামর্শ দিয়েছে গুগল। তবে তা অবশ্যই পরবর্তী সংস্করণ হালনাগাদ করতে হবে। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ