ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ

     এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, বর্তমান সরকার জনগণের মতামতকে উপেক্ষা করে একনায়কতন্ত্রীক ভাবে দেশ পরিচালনা করার কারনে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, নির্বাচনের পূর্বে তাদের যে ওয়াদা ছিল সেগুলো ভুলে নিয়ে পুরোনো ফ্যাসিবাদী ব্যাবস্থায় ফিরে এসেছে। 

    শনিবার বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ২০২৭-২০২৮ সেশনের মহানগরী আমীর নির্বাচনের ভোট গ্রহন উপলক্ষে আয়োজিত রুকন সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, ইসলাম পৃথিবীতে আত্মসমর্পণ করার জন্য আসেনি, ইসলাম এসেছে সকল সকল মতবাদের উপরে প্রধান্য প্রতিষ্ঠান জন্য। ইসলামি আন্দোলনের সর্বোচ্চ শপথের কর্মী হিসেবে রুকনদের মুল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্ট অর্জন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে। ইসলামি আন্দোলনের কর্মীদের মুল উদ্দেশ্যে হল জান্নাত সেই লক্ষ্যপানে এগিয়ে যেতে হবে। হাজারো জুলুম নির্যাতন পথ ধরে আন্দোলন তার মানজিলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।

    অ্যাডভোকেট আকন্দ আরও বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ষড়যন্ত্র করে ফলাফল পাল্টে দিয়েছে, কিন্তু মানুষের মন পরিবর্তন করতে পারিনি। জনগণ জামায়াতে ইসলামীকে ভোট দিয়েছে এবং জনগন তাদের ভোটাধিকার মুল্যায়ন চায় তারা জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে প্রস্তুত। এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ, দেশে গ্যাস বিদ্যুৎ চরম ঘাটতি দেখা যাচ্ছে, চাঁদাবাজি চরম আকার ধারন করছে, ঘাস খাওয়ার জন্য চাঁদা দিতে হবে তা না হলে বিষ মিশিয়ে গরু মহিষ হত্যা করা হবে এমন বাংলাদেশ মেনে নেয়া হবেনা। বর্তমানে বিরোধী দলসমূহ সাত দাবিতে আন্দোলন করে যাচ্ছে সরকারকে জনগণের এই দাবি মেনে নিতে হবে। রুকন ভাই বোনদের ব্যাপক দাওয়াতী কাজ করতে হবে, ভোট সেন্টার ভিত্তিক কাজ করে শক্তিশালী সংগঠন কায়েম করতে হবে, রুকুনিয়াতের দাবি অনুসারে ব্যাপক সময়দান এবং আর্থিক কুরবানী করতে বিশেষ ভাবে তাগিত দেন।

    মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা জহির উদ্দিন মু.বাবরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির মাওলানা আব্দুল জব্বার, অঞ্চল টিম সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাজি, অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ্ আলম।

    আরও উপস্থিত ছিলেন, মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ ও তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, আব্দুস সত্তার, মুহাম্মদ জাফর ইকবাল, মাওলানা শহিদুল ইসলাম, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।  

    সম্মেলনে ২০২৭ - ২০২৮ সালের মহানগর আমিরের জন্য ভোটগ্রহণ সম্পন হয়।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ