ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা 

    উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উজিরপুর প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

    সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত কমিটির সভাপতি মো. মহসিন মিয়া লিটন। সভা সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. এমদাদুল কাসেম সেন্টু।

    সভায় বক্তব্য দেন সদ্য বিদায়ী আহ্বায়ক ও নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য সৈয়দ জাহিদ আলম, সিনিয়র সহসভাপতি আহম্মেদুল কবির বিপ্লব মোল্লা, সহসভাপতি নাসির উদ্দিন বালি ও মো. মাহাবুব রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম ও মো. সোহাগ হাওলাদার, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, তথ্য সম্পাদক মো. নুরুল ইসলাম আসাদ, ক্রীড়া সম্পাদক মো. বাহারুল ইসলাম এবং সাধারণ সদস্য মো. কাসার হোসেন ও মো. সানজিদুল ইসলাম মিঠু।

    সভায় নবনির্বাচিত কমিটির সদস্যরা উজিরপুরের সার্বিক উন্নয়ন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের বিষয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা জানান, আগামী দিনে উজিরপুরের বিভিন্ন এলাকার সত্যনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ সংগ্রহ করে নিজ নিজ পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম ও টেলিভিশন চ্যানেলে প্রকাশে সম্মিলিতভাবে কাজ করবেন।

    এ ছাড়া প্রেসক্লাবের মাধ্যমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও আবাসনসংক্রান্ত সমস্যা সমাধানে সহযোগিতার উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজের অসংগতি তুলে ধরা, সাধারণ মানুষের অধিকার রক্ষা এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখাও সাংবাদিকদের দায়িত্ব। ঐক্য, পেশাগত মর্যাদা ও সততা বজায় রেখে উজিরপুর প্রেসক্লাবকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ