ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
  • জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন 

    জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের মুলাদী উপজেলাধীন প্রত্যন্ত অঞ্চল বাটামারা ইউনিয়নে জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে প্রথম বারের মতো শ্যাডো পার্লামেন্ট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

    জ্ঞানের আলো পাঠাগারের উদ্যোগে ২১ অক্টোবর বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০২৬-এর ওপর শ্যাডো অধিবেশন অনুষ্ঠিত হয়। 

    জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শ্যাডো অধিবেশন শুরু হয়। এরপর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়।

    বিলটি উপস্থাপনের পূর্বে বিএলএ'র প্রেসিডেন্ট সানজানা আজম সারা শ্যাডো পার্লামেন্ট অধিবেশনে ভাষণ প্রদান করেন। 

    ছায়া আইনমন্ত্রী মোসা. তাইয়েবা ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) বিল-২০২৬’ উপস্থাপন করেন। অধিবেশনে ছায়া প্রধানমন্ত্রী হিসেবে প্রতিনিধিত্ব করেন মাহমুদুল হাসান (বাপ্পি) এবং বিরোধীদলীয় নেতা হিসেবে প্রতিনিধিত্ব করেন মেহেদী হাসান সাব্বির। 

    স্পিকার হিসেবে অধিবেশনে সভাপতিত্ব করেন এফ. এম. শিমুল মাহমুদ। চিফ হুইপ ছিলেন সানজানা আজম সারা।

    ছায়া সংসদ সদস্য হিসেবে আরও দায়িত্ব পালন করেন মো. বায়েজিদ, ছায়া চিফ হুইপ ফারহান সাদিক, ছায়া সংসদ সদস্য মো. রিক্তামনি, মো. সাহেদ মাহমুদ, মো. সাজ্জাদ, মো. নিরব, মো. ফারদিন, মো. রাইয়ান, মো. বিজয়, মো. এম আবরার মাহীর ও মো. মাইনুল ইসলাম। 

    এছাড়াও মন্ত্রিপরিষদে প্রতিনিধিত্ব করেন ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ফারদিন ইসলাম বাপ্পি, ছায়া স্থানীয় সরকারমন্ত্রী মো. আহসানুল্লাহ ইমাম, ছায়া তথ্য ও যোগাযোগমন্ত্রী সাহেদ মাহমুদ সোহান, ছায়া ধর্মমন্ত্রী হাফেজ আবু রায়হান এবং ছায়া অর্থমন্ত্রী নুসরাত জাহান শেফা।

    অধিবেশনে প্রায় চার ঘণ্টা ধরে ছায়া সংসদ সদস্যরা বিলটির পক্ষে ও বিপক্ষে তাঁদের মতামত তুলে ধরেন। অধিবেশনে ছায়া সংসদ সদস্যদের আলোচনায় এমন একটি আইনের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা উঠে আসে। বিলটির বিপক্ষে অনেক ছায়া সংসদ সদস্য জোরালো আলোচনা করলেও সংসদ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়।

    সমাপনী পর্যায়ে তিনজন সেরা সংসদ সদস্যের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি ও বিচারকবৃন্দ।

    অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বাটামারা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মো. আবু তাহের মাস্টার, ৭৫ নম্বর উত্তমাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল আজম সাবু, চিঠিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুম এবং জ্ঞানের আলো পাঠাগারের স্থায়ী কমিটির সদস্য মো. তাইফুর আলম সুমন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ