দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম

শুন্য পয়েন্ট থেকে গঙ্গামতি পর্যন্ত ছয় কিলোমিটার বিচ ম্যারাথনের মধ্য দিয়ে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০২৬ দ্বিতীয় দিনে গড়াল।
শনিবার প্রত্যুষে এই ম্যারাথনে সাত শতাধিক অংশগ্রহণকারী ছিলেন। ম্যারাথনের পরে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। রাখাইনদের ভিন্ন স্বাদের পিঠা খাওয়ায় অংশ নেন আগতরা। এছাড়া দ্বিতীয় দিনে ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
আগামীকাল রোববার সকালে বিচ পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হবে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল ২০২৬ উৎসব। তবে শুক্রবারের মতো কার্নিভাল আয়োজকদের তথ্য সেন্টারটি জনশূণ্য থাকায় অনেক অংশগ্রহণকারী টিশার্ট না পেয়ে ম্যরাথনে অংশ নিতে পারেননি। তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। নানা অব্যবস্থাপনা নিয়ে কথা তারা বলেন।
শনিবার দিনভর ভলিবল, সেলিব্রেটি ক্রিকেট ও সন্ধ্যায় সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামীকাল ভোরে সৈকত পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে শেষ হবে দুইদিন ব্যাপী এ উৎসব।
শুক্রবার বিকেলে কুয়াকাটা পর্যটন কার্ণিভাল-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এইচকেআর