ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ৫-জি সেবা চালু হচ্ছে ডিসেম্বরেই 

    ৫-জি সেবা চালু হচ্ছে ডিসেম্বরেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় আগামী ডিসেম্বর মাসে ৫-জি পরীক্ষামূলকভাবে চালু হবে। সেটা হতে পারে ১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবসে বা ১৬ ডিসেম্বর বিজয় দিবসে। সরকারি মুঠোফোন অপারেটর টেলিটক পরীক্ষামূলকভাবে এই ৫-জি সেবা চালু করবে।

    আজ শনিবার (২৫ সেপ্টেম্বর) ৫-জি নিয়ে এক আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা জানিয়েছেন।

    ‘৫-জি ইকোসিস্টেম ইন বাংলাদেশ অ্যান্ড আপকামিং টেকনোলজিস’ শীর্ষক এই অনলাইন আলোচনা সভার আয়োজন করে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ-টিআরএনবি।

    মোস্তাফা জব্বার বলেন, এ বছর টেলিটক ৫-জি সেবা পরীক্ষামূলকভাবে শুরু করবে। আগামী বছর তা সম্প্রসারণ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে অন্য মুঠোফোন অপারেটরদের জন্য ৫-জি তরঙ্গ নিলাম করা হবে। ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও ৫-জি চালু করতে পারবে।

    তিনি বলেন, ৫-জি সেবা বেশি কাজে লাগবে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায়। সেদিকেই নজর বেশি থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ