ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ মঠবাড়িয়ায় নির্মাণাধীন সেতুর মাটির স্তূপে বন্ধ বাইপাস সড়ক, চলাচলে দুর্ভোগ মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা
  • মঙ্গলে দেড় ঘণ্টার ভূমিকম্প!

    মঙ্গলে দেড় ঘণ্টার ভূমিকম্প!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গল গ্রহ নিয়ে দীর্ঘদিন কাজ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।  সংস্থাটির মনুষ্যবিহীন মহাকাশ যান ইনসাইট মঙ্গল গ্রহ থেকে তিনটি বড় ভূমিকম্পের তথ্য পাঠিয়েছে। এসব ভূমিকম্প পর্যালোচনা করে মঙ্গল সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করতে পারবে বিজ্ঞানীরা। 

    সর্বশেষ ১৮ সেপ্টম্বর মঙ্গলে ৪.২ মাত্রার ভূমিকম্প হয়। যা ৯০ মিনিট (দেড় ঘণ্টা) পর্যন্ত স্থায়ীত্ব হয়। 
    এরআগে অবশ্য ২৫ আগস্টও মঙ্গল গ্রহে দুটি বড় ভূকিম্পের তথ্য পৃথিবীতে পাঠিয়েছিল ইনসাইট। ওই ভূমিকম্প দুটির একটির মাত্রা ছিল ৪.২ ও আরেকটি ছিল ৪.১ মাত্রার। 

    সায়েন্স টেক ডেইলি জানিয়েছে, এর আগে ২০১৯ সালে এর চেয়ে বড় ভূমিকম্প হয়। যার মাত্রা ছিল ৩.৭ রিখটার স্কেল। তবে এই ভূমিকম্পটি তার চেয়ে ৫ গুন শক্তিশালী।  এর আগে ২০১৮ সালের নভেম্বরে মঙ্গলে ভূমিকম্প হয়।  

    মঙ্গলের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে বিজ্ঞানীরা ধারণা করতে পারবেন জন্মের সময় মঙ্গলগ্রহ কেমন ছিল। এসব বিষয় সম্পর্কে পুরোপুরি ধারণা লাভ করতে পারলে মহাবিশ্বের অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না, তা জানার পথে কয়েক ধাপ এগোতে পারবেন বিজ্ঞানীরা। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ