ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • বাতিল হওয়া ম্যানচেস্টার টেস্ট নিয়ে নতুন খবর দিলেন সৌরভ

    বাতিল হওয়া ম্যানচেস্টার টেস্ট নিয়ে নতুন খবর দিলেন সৌরভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভারতীয় দলে করোনা সংক্রমণ ঘটেছিল। এরপর সেটা বেড়ে যাওয়ার শঙ্কা থেকে ভারতীয় দল মাঠে নামতে অসম্মতি জানায়, শেষমেশ টেস্টটা বাতিলই হয়ে যায়। সেই টেস্ট কী করে আবারও নতুন সূচিতে মাঠে গড়ানো যায়, তা নিয়ে ভাবনার শেষ নেই দুই বোর্ডের, এরই মধ্যে সেই ম্যাচ সম্পর্কে নতুন খবর দিলেন ভারতীয় বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি।

    টেস্ট বাতিল হয়ে যাওয়ায় প্রায় ৪৫০ কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে ইংলিশ বোর্ড। সেটা এড়াতেই আগামী বছর ইংলিশ গ্রীষ্মে আবার ভারত ইংল্যান্ড টেস্ট আয়োজন করা হবে। তবে সেটা আলাদা টেস্ট হবে, নাকি এই অসমাপ্ত সিরিজেরই শেষ ম্যাচ হবে সেটা সে নিয়েই হচ্ছিল আলোচনা।

    ভারতীয় ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন, সিরিজ সম্পূর্ণ করার লক্ষ্যেই পঞ্চম টেস্ট খেলবে ভারত ও ইংল্যান্ড। এই ম্যাচকে কোনোভাবেই একটি আলাদা টেস্ট হিসেবে যেন দেখা না হয়, সেটাও জানিয়েছেন সৌরভ।

    বিশাল অঙ্কের ক্ষতি থেকে মুক্ত হতে আইসিসি-কে বাতিল হওয়া টেস্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুরোধ করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। যার জবাব এখনও পাওয়া যায়নি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে। মনে হচ্ছিল ম্যানচেস্টারে বাতিল হয়ে যাওয়ার মাধ্যমে সিরিজটাও শেষ হয়ে গেছে, ২-১ ব্যবধানে কোহলিরাই জিতবেন সিরিজটা। আর পরের টেস্টটা হবে আলাদা। কিন্তু সৌরভ এবার জানালেন ভিন্ন কথা। 

    সম্প্রতি পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘আমরা চাই সিরিজটি সম্পূর্ণ হোক। ২০০৭-এর পরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জেতার এটাই সুযোগ আমাদের সামনে। পরবর্তীতে যে ম্যাচ খেলা হবে, সেটা অবশ্যই সিরিজের পঞ্চম টেস্ট হিসেবে গণ্য হবে। একটি আলাদা টেস্ট হিসেবে নয়।’


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ