ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি

    সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনিয়ম, দুর্নীতিসহ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে বরিশাল জেলা সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগ বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

    সোমবার (২৭ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে এ স্মারকলিপি দেন সচেতন নাগরিক, সাধারণ ছাত্র-জনতা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। এসময় তারা ডা. মনিরুজ্জামানের অপসারণসহ চার দফা দাবি জানান।

    এর আগে সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ শেষে তার কক্ষের দরজায় প্রতীকিভাবে তালা ঝুলিয়ে দিয়েছিলেন আন্দোলনকারীরা।

    স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি বরিশালের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগকে কেন্দ্র করে জনমনে ব্যাপক উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে আওয়ামী লীগের দোসর, দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক বিতর্কের অভিযোগ জনসম্মুখে প্রচারিত হয়েছে। এসব অভিযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে এবং বরিশালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ অবস্থায় জনস্বার্থে এবং বরিশালের স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়।

    দাবিগুলোর মধ্যে রয়েছে- ডা. এস এম মনিরুজ্জামানকে সিভিল সার্জনের পদ থেকে অবিলম্বে অপসারণ, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে যাচাই করে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি প্রদান, সিভিল সার্জন পদে একজন সৎ, যোগ্য, দক্ষ ও বিতর্কমুক্ত কর্মকর্তাকে নিয়োগ এবং স্বাস্থ্য বিভাগের সব নিয়োগ ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।

    স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকাকালীন ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে অভিযোগ প্রমাণিত হওয়া এবং গৌরনদীবাসীর আন্দোলনের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার তাকে অপসারণ করেছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ