ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন

    গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের গৌরনদী উপজেলায় একটি তালাবদ্ধ বাড়িতে চুরির অভিযোগে এক যুবককে আটক করে বেঁধে নির্যাতন ও মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    সোমবার (২৭ জুলাই) ফজরের পর উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে।

    আটক যুবক ইউসুফ হাওলাদার (২৫)। তিনি একই ইউনিয়নের বাঘমারা গ্রামের রব হাওলাদারের ছেলে।

    স্থানীয়দের ভাষ্য, ফজরের পর আনোয়ার তালুকদারের তালাবদ্ধ ভবনের বারান্দা বেয়ে চিলেকোঠার দরজা ভেঙে ভবনের ভেতরে প্রবেশ করেন ইউসুফ। ভবনে কেউ না থাকায় তিনি আলমারি ও আসবাবপত্র তছনছ করেন বলে অভিযোগ রয়েছে।

    এ সময় পাশের বাড়ির লোকজন টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে ভবনের ভেতর থেকে ভাঙচুরের শব্দ শুনে স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী তাকে আটক করে মারধর, বেঁধে রাখা এবং মাথা ন্যাড়া করে দেয়।

    খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে যায়।

    গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে জনতার হাত থেকে উদ্ধার করেছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ বা কোনো ভুক্তভোগী মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ