ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার

    আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, জানাল সুপারকম্পিউটার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি একাই টানছেন দলকে। আর তাকে সঙ্গ দিচ্ছে মার্টিনেজ-আলভারেজরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার কেপ ভার্দে বাধা। রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে আফ্রিকার এই দেশটির মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।

    এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে মোট সাতবার বল পাঠিয়েছে লাতিন আমেরিকার দলটি। এর মধ্যে ছয়টি গোলই ছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির।

    এদিকে বিশ্বকাপের বড় চমকের নাম কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকেই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে তারা। এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও তাদের হারাতে পারেনি কেউ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্র করেই ফুটবলবিশ্বকাপে চমকে দিয়েছিল আফ্রিকার দলটি। এরপর উরুগুয়ে বিপক্ষে গোল ব্যবধান ছিল ২-২। সৌদি বিপক্ষে ম্যাচটিও হয়েছে ড্র।

    তবে এবার ড্র করে টিকে থাকার সময় ফুরিয়ে গেছে। হয়তো জিতো, নয়তো বিদায় সমীকরণে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে।

    এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। সুপারকম্পিউটার বলছে বিশ্বকাপের নবাগত দলটিকে উড়িয়ে দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপ্টার হিসাব-নিকাশে এই ম্যাচে মেসির জেতার সম্ভাবনা ৮৯.৮২ শতংশ। অন্যদিকে ১০.১৮ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে আফ্রিকান দলটির (ARGENTINA VS CAPVERDE PREDICTION)।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ