ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা

    ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
    বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষ |সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস—তাকে নিষিদ্ধ করা হয়েছে ১০ ম্যাচ। নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদা ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অন্যদিকে স্পেনের গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

    বিশ্বকাপ ফাইনালের পর মাঠে সংঘর্ষের ঘটনায় তিন ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। সবচেয়ে বড় শাস্তি পেয়েছেন লিয়ান্দ্রো পারেদেস—তাকে নিষিদ্ধ করা হয়েছে ১০ ম্যাচ।

    নাহুয়েল মোলিনা ৭ ম্যাচ ও থিয়াগো আলমাদা ২ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। অন্যদিকে স্পেনের গাভিকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকেও এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে।

    নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচ শেষে স্পেনের খেলোয়াড়েরা মাঠে উদযাপন করতে নামার পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

    একপর্যায়ে স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন পারেদেস।ঘটনাটি নিয়ে তদন্তের পর পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়।

    মোলিনার বিরুদ্ধে ছিল দু’টি অভিযোগ। আলমাদা, গাভি ও আয়ালার বিরুদ্ধে একটি করে অভিযোগ ছিল।

    শুধু নিষেধাজ্ঞাই নয়, বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে। পারেদেস ও মোলিনাকে ৯০ হাজার মার্কিন ডলার করে জরিমানা দিতে হবে। আর আলমাদা, গাভি ও আয়ালার জরিমানা ৩০ হাজার ডলার করে।

    তবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। ফিফার দেয়া এই নিষেধাজ্ঞা শুধু আন্তর্জাতিক ম্যাচে কার্যকর হবে। ফলে ক্লাব ফুটবলে নিজ নিজ দলের হয়ে খেলতে কোনো বাধা থাকবে না তাদের।

    এদিকে বিশ্বকাপ চলাকালে শৃঙ্খলাভঙ্গের আরো কয়েকটি ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এএফএ) শাস্তি দিয়েছে ফিফা। বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, ম্যাচে দেরি, নিরাপত্তা প্রটোকল ভঙ্গ, বস্তু নিক্ষেপ ও অনুপযুক্ত বার্তা প্রদর্শনের মতো অভিযোগ ছিল এর মাঝে।

    এসব ঘটনায় এএফএকে প্রায় আড়াই লাখ ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি আর্জেন্টিনার পরবর্তী দু’টি হোম ম্যাচে স্টেডিয়ামের ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেয়া হয়েছে। জরিমানার অর্থের মাঝে এক লাখ মার্কিন ডলার বৈষম্যবিরোধী কর্মসূচিতে ব্যয় করতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ