ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯ জ্ঞানের আলো পাঠাগারের আয়োজনে বাটামারায় শ্যাডো পার্লামেন্ট অধিবেশন  উজিরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সভা  দ্বিতীয় দিনে গড়াল কুয়াকাটা পর্যটন কার্ণিভাল, লাখো পর্যটক-দর্শনার্থীর সমাগম এই সরকার দেশ পরিচালনায় ব্যর্থ: মতিউর রহমান আকন্দ
  • বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ

     বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরীর নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাংশ দখলকৃত জমি উদ্ধার এবং স্কুল প্রাঙ্গণে গড়ে ওঠা একটি অবৈধ মাজারের কার্যক্রম বন্ধ করা হয়েছে।

    জানা গেছে, নব আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শতাংশ জমি পার্শ্ববর্তী শরীফ বাড়ির ওয়ারিশগণ অন্যত্র বিক্রি করে দিয়েছিলেন। বিষয়টি জানার পর বরিশাল মহানগর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মীর হাসান মোর্শেদ সুমন উদ্যোগ গ্রহণ করেন। পরবর্তীতে সরকারি আমিনের মাধ্যমে সঠিক সীমানা নির্ধারণ ও পরিমাপ করে সেই ৪ শতাংশ জমি উদ্ধারপূর্বক নব আদর্শ স্কুল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দেওয়া হয়।

    এ বিষয়ে মীর হাসান মোর্শেদ সুমন জানান, বিদ্যালয় কম্পাউন্ডের মধ্যকার একটি ভবন দখল করে অবৈধভাবে মাজার পরিচালনা করা হচ্ছিল। হাবিব শাহর মৃত্যুর পর তার ভক্তরা এখানে স্থায়ীভাবে মাজার স্থাপন করার চেষ্টা করছিল। বিষয়টি জানতে পেরে আমি এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মাজারের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিই এবং দখলকৃত ঘরটি তালাবদ্ধ করে স্কুল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে হস্তান্তর করি।

    স্কুলের সম্পদ রক্ষা ও মাজার কার্যক্রম বন্ধ করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনায় মীর হাসান মোর্শেদ সুমন এবং স্থানীয় সচেতন এলাকাবাসীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ