ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশ হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

    পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দুমকিতে শিশু শিক্ষার্থী বলাৎকারের অভিযোগে মো. ইব্রাহীম নামের এক শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

    সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নের একটি মাদরাসায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ছয়টার দিকে শ্রীরামপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসায় একা পেয়ে একটি কক্ষে ডেকে নেন শিক্ষক ইব্রাহীম। সেখানে তাকে বলাৎকার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে কাউকে না জানাতে শিশুটিকে ভয়ভীতি দেখানো এবং পাঁচ টাকা দেওয়ার অভিযোগও রয়েছে।

    ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে সবকিছু বলে। এরপর স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে আটক করে দুমকি থানার পুলিশের কাছে সোপর্দ করেন।

    তবে অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক ইব্রাহীম। তার দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার এবং মিথ্যা অভিযোগে তাকে ফাসানো হচ্ছে।

    দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ