ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট

    বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা ৮০০টিরও বেশি পাসপোর্ট তিন মাসের বেশি সময় ধরে বিতরণ করা সম্ভব হয়নি। নির্ধারিত সময় পার হওয়ার পরও সংশ্লিষ্ট গ্রাহকরা পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় অফিসটির কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে।

    এ পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগ নিয়েছে পাসপোর্ট অফিস। বিষয়টি বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পাশাপাশি বরিশাল বিভাগের ১০টি উপজেলার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছেও চিঠি পাঠানো হয়েছে, যাতে গ্রাহকদের দ্রুত পাসপোর্ট সংগ্রহে উদ্বুদ্ধ করা যায়।

    বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক রোজী খন্দকার বলেন, সব পাসপোর্ট প্রস্তুত রয়েছে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও অনেক গ্রাহক সেগুলো নিতে আসছেন না। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হয়েছে এবং নিয়ম অনুযায়ী প্রতিটি ইউএনওকে অবহিত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এসব পাসপোর্ট গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

    তবে কোন উপজেলায় কতটি পাসপোর্ট আটকে আছে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।

    এদিকে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিস এ সমস্যা তুলে ধরেছে। সাধারণ মানুষ যাতে দ্রুত নিজেদের পাসপোর্ট সংগ্রহ করেন, সে জন্য প্রতিটি উপজেলায় প্রয়োজনীয় সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ