ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন

    ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
    ছবি: দ্য টেলিগ্রাফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গারফিল্ড সোবার্স মারা গেছেন। শুক্রবার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

    অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত সোবার্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন। এতে তিনি ২৬টি সেঞ্চুরিসহ ৮,০৩২ রান করেছেন এবং ২৩৫টি উইকেট নিয়েছেন। এছাড়া তিনি একটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন।

    ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিং; তিন বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে গণ্য করা হয়। বাঁহাতে স্পিন বলও করতে পারতেন তিনি। এই অলরাউন্ডার ক্যারিয়ারজুড়ে অসংখ্য রেকর্ড গড়েছেন।

    ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে গ্ল্যামরগানের বিপক্ষে খেলতে নেমে তিনি ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে এক ওভারের ছয় বলে ছয়টি ছক্কা মারেন। এই কীর্তি গড়েন বোলার ম্যালকম ন্যাশের এক ওভারে।

    এছাড়া পাকিস্তানের বিপক্ষে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিতেই তিনি অপরাজিত ৩৬৫ রান করেন। এটি দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল। পরে ১৯৯৪ সালে ব্রায়ান লারা সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন।

    প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি খেলেছেন সাড়ে তিনশর বেশি ম্যাচ। ব্যাট হাতে ৮৬ সেঞ্চুরিতে রান করেছেন ২৮ হাজার ৩১৪। উইকেট নিয়েছেন এক হাজার ৪৩টি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ