ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক জনগণের আস্থা অর্জন করতে হলে সততা, জবাবদিহি ও কার্যকর সেবার বিকল্প নেই: তথ্যমন্ত্রী উজিরপুরে শাপলা বিলে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গৌরনদীতে চুরির অভিযোগে যুবককে বেঁধে নির্যাতন বরিশালকে পরিচ্ছন্ন জ্বালানির শহর ঘোষণার দাবিতে মানববন্ধন বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অলিম্পিক সিমেন্ট শ্রমিকদের অবস্থান সাংবাদিকতা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে : তথ্যমন্ত্রী সিভিল সার্জনের যোগদান ঠেকাতে স্মারকলিপি বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট
  • টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক

    টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না মুশফিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লাল বল বা টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষকের দায়িত্ব আগেই ছেড়েছেন মুশফিকুর রহিম। সাদা বলের দুই ফরম্যাটে গ্লাভস হাতে দেখা যেত তাকে। তবে নুরুল হাসান সোহান দলে ফেরায় চলমান নিউজিল্যান্ড সিরিজে টি-টোয়েন্টিতে উইকেটরক্ষক নিয়ে মধুর সমস্যা তৈরি হয় বাংলাদেশ দলে। কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচের পর জানা গেল টি-টোয়েন্টিতে আর উইকেট কিপিং করবেন না মুশফিক।

    ম্যাচ শেষে বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, ‘মুশফিকের সঙ্গে আলোচনার পর পরিবর্তন এসেছে। দ্বিতীয় ম্যাচের পর তার কিপিং করার কথা। সে আমাকে বলেছে, টি-টোয়েন্টিতে আর কিপিং করতে চায় না। আমাদের তাই এটা মেনে নিয়ে এগিয়ে যেতে হবে।’

    সঙ্গে যোগ করেন ডমিঙ্গো, ‘আমার মনে হয় না মুশফিকের আর এই ফরম্যাটে কিপিং করার তেমন ইচ্ছা আছে। আমরা তাই সোহানের দিকে মনোযোগ রাখছি এবং তাকেই কিপিংয়ের দায়িত্ব দিতে যাচ্ছি।’

    দীর্ঘদিন ধরে উইকেটের পেছনে দায়িত্ব পালন করে আসছেন মুশফিক। তবে তাকে নিয়ে আলোচনা-সমালোচনা কম নয়। বাংলাদেশ দলের হয়ে এই দায়িত্বে সংখ্যার হিসাবে বাকিদের থেকে সফলতায় অনেক এগিয়ে মুশফিক। অর্জনের খাতা ভারি করেছেন তিনি। তবে তার উইকেটকিপিংয়ের কৌশল অনেকবার প্রশ্নবিদ্ধ হয়েছে।

    নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানে উইকেটরক্ষক আছেন তিনজন। মুশফিক, লিটন দাস আর সোহান। বাকি দুজন না থাকায় জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়ন্টি সিরিজে দক্ষতার সঙ্গে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন সোহান। এবার কিউই সিরিজের আগে প্রশ্ন ওঠে এই দায়িত্ব পালন করবেন কে?

    সে সময় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, লিটনকে দেখা যাবে না গ্লাভস হাতে। পাঁচ ম্যাচের শুরুর দুই ম্যাচ কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে গ্লাভস উঠবে অভিজ্ঞ মুশফিকের হাতে। এই চার ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় পঞ্চম ও শেষ ম্যাচের উইকেটরক্ষক নির্বাচন করবে টাইগার টিম ম্যানেজমেন্ট।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ