ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • নারী কারারক্ষীর সঙ্গে প্রেম, কারাগার থেকে পালালেন বন্দি!

    নারী কারারক্ষীর সঙ্গে প্রেম, কারাগার থেকে পালালেন বন্দি!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পুলিশ চোরের প্রেমে পড়েছে- ওপার বাংলার জনপ্রিয় এই সিনেমার গানটি হয়তো এই ধরনের কোনো বাস্তব ঘটনার কথা মাথায় রেখেই গাওয়া হয়েছিল। কারণ নারী কারারক্ষীর সঙ্গে প্রেম করে বন্দির পালিয়ে যাওয়ার এই ঘটনা হার মানাবে কোনো হলিউড সিনেমার গল্পকেও। 

    গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এরিকা হুইটিংহাম (৩৩) নামে ওই কারারক্ষী মাইকেল সেডন নামে এক বন্দির প্রেমে পড়ে তাকে কারাগার থেকে পালাতে সাহায্য করেন।। ডাকাতির জন্য তিন বছরের জেল হয়েছিল মাইকেলের।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের স্টাফোর্ডশায়ারের একটি কারাগারে এরিকা কারারক্ষী থাকাকালে ওই কারাগারে বন্দি হয়ে আসেন মাইকেল। সেখানে কারাগারের শিকের বাধা পেরিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কিছুদিন প্রেম করার পর এরিকার সহায়তায় মাইকেল কারাগার থেকে পালিয়ে যান।

    এরিকা অবশ্য কারাগারেই রয়ে যান। তবে কারারক্ষী হিসেবে নয়, কারাবন্দি হিসেবে। কারণ সাজাপ্রাপ্ত আসামিকে পালাতে সাহায্য করার বিষয়টি প্রমাণিত হওয়ায় এরিকাকে কারাদণ্ড দিয়েছে আদালত।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ