ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা
  • কাউখালীতে এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার

     কাউখালীতে এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী বহিষ্কার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাউখালী উপজেলায় মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে বাংলা  প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে এই শিক্ষা মহোৎসবের সূচনা ঘটে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে।

    পরীক্ষার্থীদের চোখে-মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর কিছুটা উৎকণ্ঠা। তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও সুন্দর পরিবেশের কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

    সকালে পরীক্ষা শুরুর পর উপজেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান। তিনি কাউখালী সরকারি কেজি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র , মাদ্রাসা কেন্দ্র, কারিগরি পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন।

    পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, উপজেলায় অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আরও জানান যে, কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে যাতে পরীক্ষার্থীদের কোনো প্রকার সমস্যা না হয়।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান ,এ বছর কাউখালী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে  ৯৭৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত রয়েছে ২১ জন পরীক্ষার্থী।সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে পৃথক পৃথক কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

    পরীক্ষাকেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর তদারকি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নকল করার দায়ে কারিগরি শাখার এক শিক্ষার্থী বহিষ্কার।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ