গৌরনদীতে ইজিবাইকের চাকায় গলার সাথে ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না পেঁচিয়ে এক বিধবা মহিলার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উজিরপু হাসপাতাল থেকে মৃত দেহ থানা পুলিশ উদ্ধার করেছে।
মৃত্যুর পরিবার সূত্রে জানা যায় মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলান কাঠী গ্রামের মৃত রব হাওলাদার স্ত্রী মোসামৎ জাহানারা বেগম (৬৫) বাড়ি থেকে চাচাতো দেবর কামাল হাওলাদার ও তার স্ত্রী রেবেকা সুলতানাকে সাথে নিয়ে রহমতপুর থেকে ইজিবাইক যোগে মহাসড়ক দিয়ে গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না পেঁচিয়ে রাস্তায় পরে আহত হয়।
পরে তাকে উদ্ধার করে দুপুর ১২ টায় উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ উজিরপুর মডেল থানা পুলিশকে জানালে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
এ রির্পোট লেখা পর্যন্ত মৃত্যুদেহ উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে।
এইচকেআর