ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দেশ প্রেমের জায়গা থেকে আবহমান সংস্কৃতি ধরে রাখব: বরিশাল রেঞ্জ ডিআইজি বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য
  • ভোলায় মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার

     ভোলায় মেঘনায় ট্রলার থেকে সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় মেঘনা নদীতে একটি ট্রলার থেকে ২২ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা বলে দাবি কোস্টগার্ডের।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ এপ্রিল) রাতে ভোলার দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালানো হয়। ওই সময় একটি ট্রলারে তল্লাশি চালিয়ে ২২ ব্যারেল ভর্তি প্রায় ৪ হাজার ৪০০ লিটার চোরাই পেট্রোল জব্দ করা হয়।

    তিনি আরও জানান, জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত তেলের বিষয়ে দৌলতখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ