ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না বরিশাল জেলা আইনজীবী সমিতিতে গাছের চারা বিতরণ বিশিষ্ট ওষুধ শিল্পপতি আব্দুল লতিফ তালুকদারের ইন্তেকাল কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন মঈনউদ্দীন রুবেল বরিশালে খয়রাবাদ নদীর ওপর নির্মাণ হতে যাচ্ছে আড়াই হাজার ফুট দীর্ঘ সেতু  খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিকুল বরিশালে থেকে গ্রেফতার উচ্চহারে করদাতাদের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি কি সময়ের দাবি নয়? কেন্দ্রীয় যুবদলের সদস্য হলেন বানারীপাড়ার সন্তান মাহবুব শিকদার ইন্টারনেট–সেবায় সব ধরনের কর ও ভ্যাট মওকুফের দাবি আইএসপিএবির আগৈলঝাড়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
  • অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

     অকটেনের দাম বেড়ে ১৪০ টাকা, পেট্রোল ১৩৫
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে।

    শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।

    মন্ত্রণালয়ের বার্তায় জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে দেশের বাজারেও এই দাম সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার অকটেন ১৪০ টাকা এবং পেট্রোল ১৩৫ টাকা দরে বিক্রি হবে।

    একইসঙ্গে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১৩০ টাকা। 

    জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের আগে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের মূল্য ছিল ১২০ টাকা এবং পেট্রোলের মূল্য ছিল ১১৬ টাকা। এছাড়া কেরোসিনের দাম ছিল প্রতি লিটার ১১২ টাকা এবং ডিজেলের মূল্য ছিল লিটারপ্রতি ১০০ টাকা। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ