ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি

     ভোক্তাদের স্বার্থ রক্ষায় এলপিজি বিক্রিতে বিস্ফোরক অধিদপ্তরের নজরদারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে বিস্ফোরক অধিদপ্তর।

    মঙ্গলবার (৬ অক্টোবর) বিস্ফোরক অধিদপ্তরের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা এলপিজি বিক্রয়কেন্দ্রে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর লাইসেন্স, নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রি, ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় এবং ক্রয়-বিক্রয়ের হিসাব যাচাই করা হয়।

    মনিটরিংয়ের সময় দোকানগুলোতে বিস্ফোরক অধিদপ্তরের অনুমোদিত ও হালনাগাদ লাইসেন্স রয়েছে কি না, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করা হচ্ছে কি না এবং প্রতিদিনের বিক্রয় তথ্য যথাযথভাবে লিপিবদ্ধ করা হচ্ছে কি না—এসব বিষয়ও খতিয়ে দেখা হয়। পাশাপাশি ডিলারের কাছ থেকে কত দামে সিলিন্ডার কেনা হচ্ছে এবং ভোক্তাদের কাছে কত দামে বিক্রি করা হচ্ছে, তাও যাচাই করা হয়।

    বিস্ফোরক অধিদপ্তরের প্রধান বিস্ফোরক পরিদর্শক ও যুগ্মসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিনের নির্দেশনায় ঢাকা, ফরিদপুর ও মাদারীপুর জেলায় এ ধরনের তদারকি কার্যক্রম পরিচালনা করেন সহকারী বিস্ফোরক পরিদর্শক বিনয় কুমার মন্ডল।

    তিনি জানান, সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তারা যাতে এলপিজি সিলিন্ডার কিনতে পারেন, তা নিশ্চিত করতেই সারা দেশে বাজার মনিটরিং করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

    তিনি আরও জানান, জেলা প্রশাসনের পরিচালিত মোবাইল কোর্টেও বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা নিয়মিত অংশ নিয়ে প্রশাসনকে সহযোগিতা করছেন।

    তদারকির অংশ হিসেবে অতিরিক্ত মূল্য আদায়, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও প্রদান এবং এলপিজি সিলিন্ডারের মজুদ ও সরবরাহ পরিস্থিতি যাচাই করা হয়।

    এ সময় ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির বিষয়ে সতর্ক করা হয়।

    এদিকে ভোক্তাদের সিলিন্ডার কেনার আগে ওজন, সিল, মেয়াদ ও দৃশ্যমান ত্রুটি পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দিয়েছে বিস্ফোরক অধিদপ্তর।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ