ঢাকা বুধবার, ২২ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায় নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি

শিক্ষাপ্রতিষ্ঠানের ফি আদায় নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষার্থীর থেকে ২৪ মাসের বেশি বেতন ও ফরম পূরণের জন্য নির্ধারিত বোর্ড ফি ছাড়া এর বেশি অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এছাড়াও অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে ডাকার বিষয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।


বিজ্ঞপিতে বলা হয়েছে, এতদ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর আওতাধীন উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে, এইচএসসি পরীক্ষা- ২০২১ এর ফরম পূরণ বাবদ বোর্ড নির্ধারিত ফি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ১ জুলাই ২০১৯ হতে ৩০ জুন ২০২১ তারিখ পর্যন্ত ২৪ (চব্বিশ) মাসের বেশি বেতন আদায় করা যাবে না।

এ ছাড়াও এইচএসসি পরীক্ষা ২০২১ ফরম পূরণ কার্যক্রমের জন্য কোন অবস্থাতেই অভিভাবক বা শিক্ষার্থীকে প্রতিষ্ঠানে আসতে বলা যাবে না। এ সংক্রান্ত কোন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফরম পূরণ প্যানেল তাৎক্ষণিকভাবে বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ