আগের ভাড়াতেই চলবে লঞ্চ

করোনা পরিস্থিতিতে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের কারণে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়েছিল। তবে বুধবার (১১ আগস্ট) থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়ার কারণে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, কোভিড-১৯ পরিস্থিতির কারণে লঞ্চের ভাড়া বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে। তাই নতুন করে লঞ্চের ভাড়া বাড়ছে না।
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। এ বিধিনিষেধে রফতানিমুখী শিল্পকারখানা ছাড়া সবকিছু বন্ধ ঘোষণা করা হয়। তবে ঈদুল আজহা উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে নৌযান পরিচালনার অনুমতি দেয় সরকার। এ সময় ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করা হয়। ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ জারি করা হয়। এ দফায় জরুরি সেবা, গণমাধ্যম ও খাদ্য উৎপাদনে সংশ্লিষ্ট পরিবহন ছাড়া সব ধরনের গণপরিবহনও বন্ধ ঘোষণা করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়। তবে বুধবার থেকে বিধিনিষেধ শিথিল হওয়ায় লঞ্চসহ গণপরিবহন চলবে।
এইচকেআর