মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় ১৪ বছরের কিশোর গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ বছরের শিশু ধর্ষণের ঘটনায় শফিকুল ইসলাম (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার শিশুটির নানা বাদি হয়ে অভিযুক্ত শফিকুলকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। আটককৃত কিশোর শফিকুল ইসলাম উপজেলার ভেচকি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মোঃ নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। আটককৃত কিশোরকে গ্রেপ্তার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইচকেআর