ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের হস্তক্ষেপ চায় বাংলাদেশ

    রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের হস্তক্ষেপ চায় বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের নাগরিকদের নিজ দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে রোহিঙ্গা সংকট নিরসনে ‘হস্তক্ষেপ’ করতে  আসিয়ান সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

    তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে পদক্ষেপ নিতে এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে সহায়তার জন্য আসিয়ান সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

    ৫৪তম আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) দিবস উপলক্ষে আসিয়ান-ঢাকা কমিটি আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্যে তিনি তিনি এসব কথা বলেন। 

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনিশ্চয়তা ও বিশ্বাসের অভাবহেতু রাখাইন রাজ্যে কোনো ধরনের সহিংসতা হচ্ছে না- জানা সত্ত্বেও বিগত চার বছরে এ দেশে আশ্রয় নেয়া মিয়ানমারের কোন বাস্তচ্যূত নাগরিক তাদের দেশে ফিরে যাননি।

    তিনি বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের আস্থা ফিরিয়ে আনা ও অনিশ্চয়তা দূর করার পাশাপাশি তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আসিয়ানভুক্ত দেশগুলোকে এক সঙ্গে কাজ করা উচিৎ।’

    ড. মোমেন সতর্ক করে বলেন, এ দেশে এই বিপুল সংখ্যক বাস্তুচ্যূত মানুষের উপস্থিতি দীর্ঘায়িত হলে, তা শুধু বাংলাদেশের জন্যই নয়, বরং আসিয়ানসহ গোটা অঞ্চলের অর্থনীতি, পরিবেশ, নিরাপত্তা, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসিবে আবির্ভূত হবে। তিনি বলেন, ‘এই রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ ভূমি, মিয়ানমারে নিরাপদ, সুরক্ষিত ও টেকসই প্রত্যাবাসনের জন্য আমাদের একটি বাস্তব অগ্রগতি অতি জরুরি।’ 

    আসিয়ান পূর্ববর্তী সাফল্য ও ভবিষ্যত সুযোগের মধ্যে দাঁড়িয়ে আছে উল্লেখ করে মোমেন বলেন, বাংলাদেশ মনে করে- অঞ্চলটির পূর্ণ সম্ভাবনার যথাযথভাবে বাস্তবায়ন করতে হলে, আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বরাজ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ আসিয়ানের সাথে রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধিতে ইচ্ছুক এবং আমরা আসিয়ানের সাথে বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে চাই।

    তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্রনীতিতে আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে সুসম্পর্ককে প্রাধান্য দেয়া হয়েছে। আমরা আসিয়ানের সাথে আমাদের প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক।’

    মোমেন বলেন, প্রাথমিকভাবে সেক্টরাল ডায়লগ পার্টনারশিপের মধ্য দিয়ে এটা শুরু করা যেতে পারে এবং এটা ভবিষ্যতে সম্পূর্ণ ডায়লগ পার্টনারশিপ এর পথ সুগম করবে। 

    তিনি বলেন, বাংলাদেশ আসিয়ানভুক্ত দেশগুলোর বিনিয়াগকারীদের জন্য একটি আকর্ষণীয় স্থান হতে পারে। ভৌগলিক অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে ‘সেতু’ হতে পারে। আসিয়ানভুক্ত দেশগুলো বাংলাদেশ হয়ে নেপাল, ভুটান ও ভারতের দক্ষিণপূর্ব অঞ্চলে যেতে পারে। 

    পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে- আসিয়ানভুক্ত দেশগুলোর মতো ঢাকারও শান্তি, উন্নয়ন, নিরাপত্তা, অর্থনীতির মতো অভীন্ন এজেন্ডা রয়েছে। তাই বাংলাদেশ আসিয়ান-এর একটি শক্তিশালী অংশীদার হতে পারে। 

    আসিয়ান-ঢাকা কমিটির সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার হাজনাহ মো. হাশিম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মিশন প্রধানগণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

    ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও থাইল্যান্ডকে নিয়ে আসিয়ান প্রতিষ্ঠিত হয়। পরে ব্রুনেই, দারুসসালেম, ভিয়েতনাম, লাও পিডিআর ও কম্বোডিয়া এতে যোগ দেয়। এখন আসিয়ানের সদস্য সংখ্যা ১০।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ